গংগাচড়া উপজেলা বিশেষ প্রতিনিধি: শামীম ওসমান।
টাকার কাছে হেরে যাচ্ছে নাফিস- এখন শুধু মৃ/ত্যু/র জন্য অপেক্ষা করছে নাফিস।
কারণ গরিব বাবার পক্ষে তার চিকিৎসা চালানো আর কোনোভাবেই সম্ভব নয়, এই বেবহুল কিডনী ট্রান্সপ্লান্ট করতে গেলে দরকার ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।
একসময় যার হাসি আর চঞ্চলতায় মুখর থাকতো পুরো ঘর, আজ সেই নাফিজ নিরবে পড়ে আছেন একটি বিছানায়। যে বয়সে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই গত ৬ বছর ধরে মৃ*ত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন এই মেধাবী শিক্ষার্থী। শ/য্যাশায়ী জীবনে থমকে গেছে তার স্বপ্ন, অনিশ্চয়তায় কাটছে প্রতিটি দিন।
ছোটবেলা থেকেই নাফিজের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। অ/সুস্থ মানুষের সেবা করে তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্ন বুকে নিয়েই এগিয়ে যাচ্ছিলেন এই মেধাবী শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন অনেক আশা আর উৎসাহ নিয়ে। কিন্তু এসএসসি পরীক্ষার ঠিক আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাফিজ।
পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার দুটি কি*ডনি অকার্যকর হয়ে গেছে। ফলে পরীক্ষার হলে বসা হয়নি তার।
রংপুরের গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ ফরিদুল ইসলামের ছোট ছেলে নাফিজ। প্রতিদিন অসংখ্য রোগীর সেবায় নিজেকে উৎসর্গ করে দিলেও নিয়তির নির্মম পরিহাসে আজ নিজের সন্তানের ম*রণব্যাধির সামনে দাঁড়িয়ে আজ তিনি অসহায়।
ছোটবেলা থেকেই নাফিজ ছিলেন মেধাবী ও ধর্মপ্রাণ। নিয়মিত নামাজ আদায় করতেন, মসজিদে আজান দিতেন এবং ছোটবেলা থেকেই মসজিদের নানা সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতেন।
দীর্ঘ ৬ বছর ধরে জমানো সব সঞ্চয়, সহায়-সম্বল বিক্রি এবং স্বজনদের সহযোগিতায় নাফিজের চিকিৎসা চালিয়ে এসেছে পরিবারটি। কিন্তু এখন তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। একদিকে চোখের সামনে সন্তানের জীবন ধীরে ধীরে নিভে যেতে দেখছেন, অন্যদিকে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না।
নাফিজকে বাঁচাতে নতুন করে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, যার জন্য দরকার বিপুল অর্থ।
সন্তানের জীবন বাঁচাতে এখন সমাজের মানবিক মানুষের সহযোগিতার আশায় তাকিয়ে আছে নাফিজের পরিবার। দীর্ঘদিন এই কঠিন লড়াইয়ে পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবান ব্যক্তি ও সাহায্যকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আকুল আবেদন জানিয়েছেন নাফিজ ও তার পরিবার।
📌 সহযোগিতা বা যোগাযোগের জন্য:
নাফিজের বাবার সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৭১১৪৭১৫৪৩
নাফিসের জন্য সবাই দোয়া করবেন! আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন।
স্বজনদের বিশেষ অনুরোধ- নাফিজের জীবন বাঁচাতে সাহায্য করতে সাহায্যকারীরা এগিয়ে আসবেন। সমাজের হৃদয়বান ও মানবিক মানুষদের কাছে বিনীত অনুরোধ করেছেন।