রায়পুর লক্ষীপুর প্রতিনিধি জুয়েল সিরাজ
লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ডে স্কুল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় পৌর নাগরিকদের মাঝে এবং বিভিন্ন সড়কের পাশে ১,৪২৫টি ফলজ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে, সবুজায়ন ও পরিবেশ রক্ষার এই মহতী উদ্যোগে নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার,
একটি চারা, একটি ভবিষ্যৎ ৷ সবুজ রায়পুর গড়তে আসুন, সবাই মিলে বৃক্ষ রোপণ করি।