নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা লোহাগাড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের চাল বিতরণ কর্মসূচি বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম ​৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযানে ইউরিয়া সার এবং ভারতীয় গরু আটক বর্ণাঢ্য র‍্যালী, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ক্যান্সারাক্রান্ত ১৭ বছরের রিমাকে বাঁচাতে আকুল আবেদন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে বর্ণাঢ্য আয়োজন সবুজে সাজবে রায়পুর, গড়ে উঠবে সবুজ ও সুন্দর রায়পুর পৌরসভা …..

শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মো:সাগর মাদবর জেলা ক্রাইম রিপোর্টার (শরীয়তপুর:—
শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ইউসুফ (১২) গুরুতর আহত হয়েছেন। এছাড়া সিএনজির দুই যাত্রী মিম (২০) ও মলিনা আক্তার নামের দুইজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিরব ও ইউসুফ মোটরসাইকেলযোগে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে নাওডোবার উদ্দেশ্যে আসা একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিরব ঘটনাস্থলেই নিহত হন। আর ইউসুফ ছিটকে রাস্তার পাশের পানিতে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সিএনজির দুই যাত্রীকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ বলেন, নিরবকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। ইউসুফ গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিএনজি চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.