নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা লোহাগাড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের চাল বিতরণ কর্মসূচি বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম ​৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযানে ইউরিয়া সার এবং ভারতীয় গরু আটক বর্ণাঢ্য র‍্যালী, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ক্যান্সারাক্রান্ত ১৭ বছরের রিমাকে বাঁচাতে আকুল আবেদন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে বর্ণাঢ্য আয়োজন সবুজে সাজবে রায়পুর, গড়ে উঠবে সবুজ ও সুন্দর রায়পুর পৌরসভা …..

লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযানে ইউরিয়া সার এবং ভারতীয় গরু আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

মোঃ সাখাওয়াত হোসেন লাবু
জেলা প্রতিনিধি
লালমনিরহাট।

 

লালমনির জেলার পাটগ্রাম উপজেলায় চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনস্থ শফিরহাট বিওপি এবং ধরলা বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে ইউরিয়া সার এবং ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়েছে।

বুধবার ০২-সেপ্টেম্বর-২০২৬ তারিখ তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ শফিরহাট বিওপির টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ হোসনাবাদ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১০০ কেজি ইউরিয়া সার আটক করে। অপরদিকে, ধরলা বিওপির টহলদল সীমান্ত হতে প্রায় আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বর্ডার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ০১টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।

আটককৃত ইউরিয়া সার এবং ভারতীয় গরু এর সর্বমোট সিজার মূল্য-৬৭,৫০০/- (সাতষট্টি হাজার পাঁচশত) টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.