নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা লোহাগাড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের চাল বিতরণ কর্মসূচি বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম ​৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযানে ইউরিয়া সার এবং ভারতীয় গরু আটক বর্ণাঢ্য র‍্যালী, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ক্যান্সারাক্রান্ত ১৭ বছরের রিমাকে বাঁচাতে আকুল আবেদন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে বর্ণাঢ্য আয়োজন সবুজে সাজবে রায়পুর, গড়ে উঠবে সবুজ ও সুন্দর রায়পুর পৌরসভা …..

বর্ণাঢ্য র‍্যালী, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

মোঃ সাখাওয়াত হোসেন লাবু
জেলা প্রতিনিধি
লালমনিরহাট।

০১ সেপ্টেম্বর (২০২৬) মঙ্গলবার
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে দলটির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে।সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন দলীয় নেতাকর্মীরা। উক্ত সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়।

সারাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপির অস্হায়ী কার্যালয় থেকে লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন লালমনিরহাট সদর -০৩ আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এরপরে বিকাল ০৩ ঘটিকায় স্হানীয় রেলশ্রমিকদল অফিস থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণের মধ্য দিয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি রেলশ্রমিকদল অফিস থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড়স্হ বিএনপির অস্হায়ী কার্যালয় হামার বাড়িতে এসে শেষ হয়।এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ র‍্যালীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।উক্ত র‍্যালীতে নেতৃত্ব দেন মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

র‍্যালী শেষে স্হানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যব্স্হাপনা মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। বক্তব্যকালে মন্ত্রী মহোদয় বলেন বিএনপি বাংলাদেশের মানুষের একমাত্র আস্হা ও ভরসার দল।এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন-একটি চ্যালেন্জিং সময়ের মধ্য দিয়ে সরকার সময় অতিবাহিত করছে সেকারনে নেতাকর্মীদের সাধারণ মানুষের আস্হা অর্জন করতে হবে এবং সবাইকে ধৈর্য ধারণ করে সকল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এসময় মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বরণ করে দলটির সৃষ্টি থেকে শুরু এখন পর্যন্ত দেশের প্রতি আনুগত্য, সংগ্রামের ইতিহাস, গৌরব ও ঐতিহ্যের কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে স্হানীয় শিল্পী গোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী গোষ্ঠী দলটির ইতিহাস ঐতিহ্য ও গৌরবের চিত্রকর্ম তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.