নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা লোহাগাড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের চাল বিতরণ কর্মসূচি বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম ​৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযানে ইউরিয়া সার এবং ভারতীয় গরু আটক বর্ণাঢ্য র‍্যালী, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ক্যান্সারাক্রান্ত ১৭ বছরের রিমাকে বাঁচাতে আকুল আবেদন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে বর্ণাঢ্য আয়োজন সবুজে সাজবে রায়পুর, গড়ে উঠবে সবুজ ও সুন্দর রায়পুর পৌরসভা …..

গঙ্গাচড়া হাসপাতালে বিদ্যুৎ সংকট নিরসনে- কাজী মোঃ রেজওয়ানুল বারী জিয়নের মানবিক উদ্যোগ

  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

গঙ্গাচড়া বিশেষ প্রতিনিধি: শামীম ওসমান।

বিদ্যুৎ চলে গেলেই গঙ্গাচড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেমে আসে ভোগান্তি। বন্ধ হয়ে যায় নেবুলাইজার, ব্যাহত হয় অক্সিজেন সরবরাহ। জরুরি পরীক্ষা-নিরীক্ষাও থেমে যেতে পারে। বিশেষ করে রাতে এমন পরিস্থিতিতে রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ে। এই সংকট মোকাবিলায় ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালটিতে আইপিএস স্থাপন করে পাশে দাঁড়িয়েছেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিদওয়ানুল বারী জিয়ন।

শনিবার স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিদওয়ানুল বারী জিয়ন ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালটিতে আইপিএস প্রদান ও সংযোগ করেন। আইপিএসটি সংযোগের পর পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ চলে গেলে নেবুলাইজার, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন জরুরি সেবা ব্যাহত হয়। বিশেষ করে রাতে বিদ্যুৎ বিভ্রাট হলে রোগীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসক ও নার্সদেরও নানা সমস্যায় পড়তে হয়। নতুন আইপিএস চালু হলে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকআপ পাওয়া যাবে। ফলে জরুরি চিকিৎসাসেবাগুলো সচল রাখা সহজ হবে।

আইপিএস স্থাপনের কাজে থাকা টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আনিস রহমান বলেন, ‘হাসপাতালের জরুরি সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। আইপিএস চালু হলে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকআপ পাওয়া যাবে। ফলে নেবুলাইজার, অক্সিজেন সরবরাহসহ জরুরি যন্ত্রগুলো চালু রাখা সহজ হবে।’ মায়ের জন্য সেবা নিতে আসা সদর ইউনিয়নের রাসেলুজ্জামান বলেন, ‘বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে রোগীদের খুব কষ্ট হয়। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকলে নানা সমস্যা দেখা দেয়। আইপিএস বসানো হয়েছে, এটা রোগীদের জন্য ভালো হয়েছে।’

কেএম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, ‘বিদ্যুৎ সংকটের কারণে রোগীদের যেন কষ্ট না হয়, সে চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের কল্যাণে এ ধরনের কাজ অব্যাহত রাখার চেষ্টা করব। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোও জরুরি। বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে পারলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কমবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুল বাশার বলেন, ‘জিয়ন সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞ। বিদ্যুৎ বিভ্রাটের সময় চিকিৎসাসেবা পরিচালনায় নানা সমস্যায় পড়তে হয়। তার এই উদ্যোগের ফলে বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালের জরুরি সেবাগুলো সচল রাখা সহজ হবে।’

আইপিএস স্থাপনের ফলে বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালের জরুরি সেবাগুলো সচল রাখার সুযোগ তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন সংকটাপন্ন রোগীরা। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইপিএস সাময়িকভাবে বিদ্যুৎ–সংকট মোকাবিলায় সহায়তা করবে; হাসপাতালের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজন স্থায়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা।।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.