আব্দুল্লাহ আল নোমান উপজেলা স্টাফ রিপোর্টার :-
টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণে তিনি মাঠে-প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন।
বৃষ্টি উপেক্ষা করে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসহায়তা তুলে দেন তিনি। পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।
এ সময় তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে।”
স্থানীয়রা জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ইউএনও তাহমিনা আক্তারের সরেজমিন উপস্থিতি ও মানবিক উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের মাঝে স্বস্তি ও সাহস জুগিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।