নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে:নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শরীয়তপুরের জাজিরায় সিয়াম ফকির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন

হালাল বিনিয়োগে নতুন দিগন্ত: নাগেশ্বরীতে ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৩৮ বার পঠিত

 

মোঃ আখতারুজ্জামান (জামাল),স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শরিয়াহসম্মত ও মুদারাবাভিত্তিক হালাল বিনিয়োগের নতুন উদ্যোগ ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “হালাল বিনিয়োগ, বরকতময় ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করা প্রকল্পটি উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাগেশ্বরীর বিশিষ্ট আলেম-ওলামা, মুফতি, হাফেজ, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে প্রকল্পটির সফলতা, কল্যাণ ও বরকত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

প্রকল্পটির উদ্যোক্তা মোঃ শাহজাহান শামিম ও হাফেজ নাঈম বিল্লাহ জানান, এটি একটি শরিয়াহসম্মত মুদারাবাভিত্তিক গবাদিপশু পালন প্রকল্প। ইসলামী অর্থনীতির নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ পরিচালনা করা হবে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, প্রতিটি বিনিয়োগের মেয়াদ ১২০ দিন। নির্ধারিত সময় শেষে অর্জিত নিট লাভের ৬০ শতাংশ বিনিয়োগকারী এবং ৪০ শতাংশ পরিচালনা কর্তৃপক্ষ গ্রহণ করবেন। এছাড়া বিনিয়োগকারীদের জন্য নিয়মিত মাসিক প্রতিবেদন, ছবি, ভিডিও এবং ডিজিটাল আপডেট সরবরাহের ব্যবস্থাও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শাহ আলম, মুফতি নজরুল ইসলাম, হাফেজ কারী ইউনুস, হাফেজ নাঈম বিল্লাহ, মুফতি সালিম আবদুল্লাহ, মোঃ ফিরোজ কবির, মুফতি জামাল উদ্দীন কুড়িগ্রামী, মাওলানা ফিরদাউস হাসান কাশিপুরী, মাওলানা শাফিউল ইসলাম সজল, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, মোঃ ইকবাল হায়দার, মুফতি আব্দুল্লাহ আমির, মুন্সি হাফেজ মোঃ রমজানুল হক, মাওলানা আতাউর রহমান, মাওলানা মোস্তফা কামাল, হাফেজ মোঃ শহিদুল ইসলাম শহিদ, মাওলানা আমির হামজা, মাওলানা ফজলুল হক-সহ আরও অনেক আলেম-ওলামা, সুধীজন ও শুভানুধ্যায়ী।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শরিয়াহসম্মত ও হালাল বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ একদিকে যেমন ইসলামী অর্থনীতিকে শক্তিশালী করবে, অন্যদিকে বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও স্বচ্ছ বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করবে। তারা প্রকল্পটির সার্বিক সফলতা, স্থায়িত্ব ও বরকতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

বারাকাহ ক্যাটল প্রজেক্টের কার্যালয়:
টি অ্যান্ড টি মোড়, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

উদ্যোক্তারা দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের আন্তরিক দোয়া, পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে বারাকাহ ক্যাটল প্রজেক্ট হালাল ও শরিয়াহসম্মত বিনিয়োগের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও অনুসরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.