মোঃ নাঈমূর রহমান রনি, স্টাফ রিপোর্টার কলাপাড়া উপজেলাঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিটি ব্যাংক পিএলসি-এর নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট।
স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের দোড়গোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসির হেড অব এজেন্ট ব্যাংকিং জনাব মো. মহিবুর রহমান। পাখিমারা সিটি ব্যাংক আউটলেটের স্বত্বাধিকারী আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে একাধিক বিশেষ অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ:
বিশেষ অতিথি: জনাব মো. আরাফাত হোসাইন (উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কলাপাড়া)।
ব্যাংক কর্মকর্তা:
জনাব চন্দন কুমার নাগ (হেড অব চ্যানেল ডেভেলপমেন্ট, এজেন্ট ব্যাংকিং ডিভিশন)।
জনাব মোর্শেদ আবেদীন (ইউনিট হেড, কাস্টমার অনবোর্ডিং অ্যান্ড ট্রানজেকশন মনিটরিং ইউনিট)।
জনাব জহির উদ্দিন খান (রিজিওনাল ম্যানেজার, বরিশাল অঞ্চল)।
জনাব আব্দুল মোতালেব (এরিয়া ম্যানেজার)।
মো. মশিউর রহমান (রিলেশনশিপ অফিসার)।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার বিপুল সংখ্যক মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। নতুন এই আউটলেট চালুর ফলে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহজেই সঞ্চয়, লেনদেন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।