নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলন্দপুর গ্রামে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাতের জেরে একাধিক বাড়িঘর ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসলন্দপুর গ্রামে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধের জেরে মাহফুজ বাবুল, হাকিম, বাবু, লতিফ ও আক্তার এবং তাদের দলবলের সাথে প্রতিপক্ষের সংঘাত সৃষ্টি হয়। একপর্যায়ে মাহফুজ বাবুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একিন আলী, গ্রাম পুলিশ মেম্বার আলী, জিন্নাত আলী, রংগু মিয়া ও বিরাশ আলীর বসতবাড়িতে আকস্মিক হামলা চালায়।
আক্রান্তদের অভিযোগ, হামলাকারীরা বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি ঘরে রক্ষিত বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় হামলা ঠেকাতে গিয়ে নারী ও শিশুসহ পরিবারের একাধিক সদস্য বেধড়ক মারধরের শিকার হয়ে আহত হন। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।