মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধি
ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের আওলাই গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রী মোছাঃ রিমা আক্তার। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার তানজীনা আফরিন এবং অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অপারেশন, কেমোথেরাপি ও রেডিওথেরাপির মাধ্যমে তাকে বাঁচানো সম্ভব।
রিমার বাবা মোঃ আব্দুল অহেদ জানান, “আমি একজন ভ্যানচালক। জমানো টাকা ও ধার-দেনা করে এ পর্যন্ত চিকিৎসা চালালেও এখন আর সম্ভব হচ্ছে না।” মেয়েকে বাঁচাতে আরও প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন। নিঃস্ব পরিবারটি বাধ্য হয়ে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
রিমার বাবার মোবাইল নং (নগদ / রকেট): ০১৭৯৬২৭৪৯৫২
আপনার সামান্য ভালোবাসাই পারে একটি সম্ভাবনাময় প্রাণ বাঁচিয়ে দিতে।