নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা লোহাগাড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের চাল বিতরণ কর্মসূচি বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম ​৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযানে ইউরিয়া সার এবং ভারতীয় গরু আটক বর্ণাঢ্য র‍্যালী, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ক্যান্সারাক্রান্ত ১৭ বছরের রিমাকে বাঁচাতে আকুল আবেদন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে বর্ণাঢ্য আয়োজন সবুজে সাজবে রায়পুর, গড়ে উঠবে সবুজ ও সুন্দর রায়পুর পৌরসভা …..

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

 

মোঃ রাজিব স্টাফ রিপোর্টার, নরসিংদী জেলা :- অবৈধ গ্যাস সংযোগ ও অনুমোদনহীনভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে নরসিংদীতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ৭টি মামলায় মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ২০টি গ্যাসের চুলা জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে নরসিংদী শহরের পাটপট্টি, দত্তপাড়া, শাপলা ও বাসাইল এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করা হয়। পরে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত ২০টি গ্যাসের চুলা জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা।

অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও গ্যাস ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর প্রযোজ্য ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এতে ৭টি মামলায় মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

অভিযান পরিচালনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাশাপাশি নরসিংদী জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.