নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে:নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শরীয়তপুরের জাজিরায় সিয়াম ফকির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন

জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য আল্লু অর্জুনের

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭৭ বার পঠিত

বিনোদন ডেস্ক

হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি।

ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে ছাড়া পান ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতা। এতে ক্ষুদ্ধ হয়েছেন আল্লুর আইনজীবী অশোক।

জেল থেকে ছাড়া পেয়ে আল্লু অর্জুন সংবাদমাধ্যমে অভিযোগ করেন, পুলিশ অকারণেই তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন। অনেক অনুরোধ করার পরও অভিনেতাকে সম্মান দেখানো হয়নি।

আল্লুর ভাষায়, থানায় আসার আগে আমি পোশাক পরিবর্তন করতে চাই। পুলিশ দেয়নি। বলেছিলাম, আমার সাথে তাহলে একজন লোক দিতে পারেন। আমি দ্রুত পোশাক পরিবর্তন করে আসব।

আল্লু আরও বলেন, আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব। পুলিশ আমাকে নিয়ে এসেছে, এটা ভুল নয়। কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়।

আল্লুর আইনজীবী অশোক বলেন, সন্ধ্যা থিয়েটারে এক নারীর মৃত্যু অভিনেতার কারণেই হয়েছে, এটা বলা যায় না। পাশাপাশি ওই দিনের ঘটনা মোটেও কারো ইচ্ছাকৃত নয়। তাই আল্লু অর্জুনকে গ্রেফতার করাটা বাড়াবাড়ি।

আইনজীবী অশোক রেড্ডি আরও বলেন, ১৩ ডিসেম্বর জামিন পাওয়ার পরও অভিনেতাকে পুরো রাত জেলে রাখার বিষয়টিও বাড়াবাড়ি। এটি ‘অবৈধ আটক’ ছাড়া আর কিছুই নয়।

হাইকোর্টের আদেশ না মানার জন্য প্রকাশ্যে জেল কর্তৃপক্ষের সমালোচনা করে সংবাদমাধ্যমে অশোক রেড্ডি বলেন, সরকার এবং বিভাগকে প্রশ্ন করা উচিত যে তারা কেন অভিযুক্তকে মুক্তি দেয়নি। হাইকোর্টের আদেশটি খুবই সুনির্দিষ্ট। আইন অনুযায়ী, কারাগার কর্তৃপক্ষ আদেশ পেলেই অবিলম্বে অভিযুক্তদের ছেড়ে দেবে। আল্লু অর্জুনের ক্ষেত্রে সেটা হয়নি, এর জবাব দিতে হবে। আমরা আইনি পদক্ষেপ নেব।

গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই শুক্রবার (১৩ ডিসেম্বর) পুলিশ গ্রেফতার করে অভিনেতাকে।

ওই দিনই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ায় আদালত অভিনেতার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন।

তবে এ রায়ের বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী। অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজের আবেদন করেন তিনি।

হাইকোর্টে এ আবেদন জানানো হলে তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন। কিন্তু জামিন পাওয়ার পরও জেলে অভিনেতাকে আটক রাখায় দ্রুতই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন আল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.