নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
শরীয়তপুরের জাজিরায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা লোহাগাড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের চাল বিতরণ কর্মসূচি বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম ​৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযানে ইউরিয়া সার এবং ভারতীয় গরু আটক বর্ণাঢ্য র‍্যালী, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ক্যান্সারাক্রান্ত ১৭ বছরের রিমাকে বাঁচাতে আকুল আবেদন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে বর্ণাঢ্য আয়োজন সবুজে সাজবে রায়পুর, গড়ে উঠবে সবুজ ও সুন্দর রায়পুর পৌরসভা …..

গঙ্গাচড়া বিশেষ প্রতিনিধি: শামীম ওসমান||

  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

গঙ্গাচড়া বিশেষ প্রতিনিধি: শামীম ওসমান||
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ইউ,পি চেয়ারম্যান প্রার্থী-
মোঃ সোহাগ রহমান।

 

আসন্ন গঙ্গাচড়া উপজেলার স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে, ৩-নং বড়বিল ইউনিয়নে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে তীব্র নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ জোরদার করেছেন গঙ্গাচড়া উপজেলার ৩-নং বড়বিল ইউ,পি চেয়ারম্যান পদপ্রার্থী-মোঃ সোহাগ রহমান।

একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ ৩-নং বড়বিল ইউনিয়ন পরিষদ
গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি পুরোদমে মাঠে নেমেছেন প্রার্থী মোঃ সোহাগ রহমান।
জানা গেছে, প্রার্থীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন প্রার্থী- মোঃ সোহাগ রহমান।

 

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে ৩-নং বড়বিল ইউনিয়ন পরিষদকে একটি রোল মডেল ইউনিয়নে রূপান্তর করতে তিনি বদ্ধপরিকর।
প্রার্থীর প্রধান নির্বাচনী অঙ্গীকারসমূহ: ডিজিটাল ও স্মার্ট ইউনিয়ন গঠন: নাগরিক সেবা সহজীকরণে পুরো ইউনিয়নকে আধুনিক নেটওয়ার্কের আওতায় আনা এবং তথ্যপ্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন: অন্যায়ের সঙ্গে কোনো আপস না করে সমাজে শান্তি, শৃঙ্খলা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা করা। বেকারত্ব দূরীকরণ: স্থানীয় যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। অবকাঠামোগত উন্নয়ন: ইউনিয়নের সংযোগ সড়ক, ব্রিজ-কালভার্ট সংস্কার ও টেকসই রাস্তাঘাট নির্মাণ। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন: এলাকার সকল মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন প্রার্থী মোঃ সোহাগ রহমান।

এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি একটি জনকল্যাণমুখী, উন্নত ও আধুনিক ৩-নং বড়বিল ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.