রায়পুর লক্ষীপুর প্রতিনিধি জুয়েল সিরাজ
রায়পুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, সাংগঠনিক সম্পাদক আনিসুল হকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান, সদস্য সচিব সুজন পাটোয়ারী, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ রুবেল, সদস্য ভূঁইয়া মোহাম্মদ জুয়েল সিরাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।