নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে:নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো:মাহাবুব শেখ ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (MCT) থেকে উড্ডয়ন করা ওমানের প্রথম বাজেট এয়ারলাইন্স ‘সালাম এয়ার’ (SalamAir)-এর উদ্বোধনী ফ্লাইট OV421 বাংলাদেশ সময় সকাল ০৭:৩৫ মিনিটে সিলেটে সফলভাবে অবতরণ সীতাকুণ্ড ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কে কেন্দ্র করে বি এন পি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১ রকেেট লেন্জার ককটেল নিক্ষেপ আহত অনেকে গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর বিন্নাকান্দি উচ্ছ বিদ্যালয় পরিদর্শন রংপুরে ৪ খুন ডোপ টেস্ট নেগেটিভ কিন্তু হত্যার আগে পরে ৮০ বার কথা হয়েছিল আসামীদেরঃ পুলিশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৈলকূপায় নেতাকর্মীদের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান….বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শরীয়তপুরের জাজিরায় সিয়াম ফকির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন

অভিমানে ফুটবল ছেড়ে ব্যবসায় বাংলাদেশের সাফ জয়ের নায়ক

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পঠিত

সুমন্ত তংচংগ্যা,স্টাফ রিপোর্টার-আলীকদম :
অভিমানে ফুটবল ছেড়ে ব্যবসায় বাংলাদেশের সাফ জয়ের নায়ক।
নারী ফুটবলারদের হঠাৎ করে ফুটবল ছেড়ে যাওয়ার মিছিল যেন থামছেই না। ২০২২ সালে সাফে প্রথম শিরোপা জেতার পর হুট করে ফুটবল ছেড়ে দিয়েছিলেন সিরাত জাহান, আঁখি খাতুন, আনুচিং মগিনী। এবার আরও এক ফুটবলার ঝরে পড়লেন। আনাই মগিনি বিদায় জানালেন ফুটবলকে। এমন দুর্দান্ত খেলোয়াড়
আনাইদের জন্য বাংলাদেশের ফুটবলে যোগ হয়েছিল একটা সাফ শিরোপা। ২০২১ অনূর্ধ্ব ১৯ পর্যায়ের সাফে ভারতের বিপক্ষে ফাইনালের অন্তিম সময়ে গোল করেছিলেন আনাই। সেই এক গোলই বাংলাদেশকে এনে দিয়েছিল ১-০ ব্যবধানের এক দারুণ জয়।

এরপর তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। তারপর দুটো সাফ খেলেছে বাংলাদেশ মহিলা ফুটবল টিম । তার একটাতেও স্কোয়াডে রাখা হয়নি তাকে। ২০২২ সাফ জয়ের অন্যতম খেলোয়াড় ছিলেন তার ছোট বোন আনুচিং।

এবার সে অভিমানে ফুটবলই ছেড়ে দিলেন। ৩১ জনের মধ্যে সোমবার পর্যন্ত ৩০ জন মেয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন। শুধু যোগ দেননি আনাই ।

তিনি এখন আছেন খাগড়াছড়িতে। কেন তিনি আর ফিরবেন না। তার ছোট বোন আনুচিং বিষয়টা জানালেন, ‘দিদি অভিমান করে ক্যাম্পে যোগ দেননি। বলতে গেলে খেলা ছেড়ে দিয়েছেন। কারণ একজন ভালো ফুটবলার হয়েও খেলতে পারছিলেন না। ক্যাম্পে থাকলেও তাকে সাফে নিয়ে যাওয়া হয়নি। সাফের আগে বাংলাদেশ ভুটান সফর করেছিল। সেই সফরেও বিবেচনা করা হয়নি আনাইকে। দিনের পর দিন অবহেলার শিকার হয়ে অভিমান করে ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিদি। তিনি বলেন,যেখানে নিজের কোন সম্মান নেই সেখানে অপমান নিয়ে থাকা কোন অর্থ নেই ।
ফুটবল তো ছেড়ে গেলেন, এখন কী করবেন আনাই? আনুচিংয়ের কাছ থেকে জানা গেল, তিনি ব্যবসায় নেমে গেছেন । তার ভাষ্য, ‘এখানে (খাগড়াছড়িতে) একটি দোকান দিয়েছেন দিদি। সেটা দেখাশোনা করছেন। আর খেলবেন না বলে আমাদের জানিয়েছেন। তাছাড়া ও তিনি বলেছেন আমার মত হাজার ও প্রতিভাবান খেলোয়াড় রয়েছে বাংলাদেশে, এমন অবস্থা হলে অচিরে হাড়িয়ে যাবে সব দুর্দান্ত খেলোয়াড়। তিনি কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এবং সকল খেলোয়াড়দের যথাযথ সম্মান সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.