সেখ রাসেল, ক্রাইম রিপোটার, বটিয়াঘাটা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার পুরোনো ফেরিঘাট এলাকায় নদীতে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নদীতে মাছ ধরার সময় এক জেলে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে খবর ছড়িয়ে পড়লে বটিয়াঘাটা থানা-পুলিশ এ,এস,আই মাহমুদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এসময়
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি নদী থেকে তীরে তোলার প্রস্তুতি চলছিল। তবে নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নারীর মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
একই সঙ্গে মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।