নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত

 

 

সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ

 

 

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে “ক” গ্রুপে সারা দেশে প্রথম স্থান ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে “ক” গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

 

আজ ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত আইজি’জ ব্যাজ, শীল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের নিকট থেকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম।

 

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরবোজ্জ্বল অর্জন সম্ভব হয়েছে।

 

এ অর্জনের জন্য পুলিশ সুপার মহোদয় চট্টগ্রাম জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.