নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ 

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

 

মো: ইব্রাহীম সায়েম

,কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি।

নোয়খালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে চালানো অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস অফিস ও উড়িরচর কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় বলে আমার সংবাদকে জানিয়েছেন উপজেলা মৎস্য অফিসার আশ্রাফুল ইসলাম সরকার। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

তিনি বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে জাটকা আহরণের অভিযোগ পাওয়ার পর উপজেলায় নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় জেলেদের নৌকা থেকে এসব কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানা যায়, উপজেলা মৎস্য অফিসার আশ্রাফুল ইসলাম সরকারের নেতৃত্বে এ অভিযানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। এছাড়াও অভিযানে কোস্ট গার্ড পেটি অফিসার মোঃ খলিলুর রহমানসহ তার সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও জাটকা নিধন ও অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.