মোঃ ইব্রাহীম মিয়া, বাজিতপুর ।
কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত জহুরুল ইসলাম নার্সিং কলেজ-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নার্সিং কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন । সকালে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে আলোচনা সভায় বক্তারা মানবসেবায় নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং দক্ষ ও মানবিক নার্স তৈরিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ।
বক্তারা বলেন, রোগীদের সেবায় নার্সরা সবসময় সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন । স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
এসময় শিক্ষার্থীরা আন্তর্জাতিক নার্সেস ডে’র তাৎপর্য তুলে ধরে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন । পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় ।