নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় নিজ বাড়িতে গাঁজা চাষ: গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

মো. নাসির উদ্দিন খান , ​মুরাদনগর (কুমিল্লা) :–মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় নিজ বাড়িতে গাঁজা চাষের অভিযোগে মহিউদ্দিন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মেটাংঘর গ্রামে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ৪টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। ​ পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহিউদ্দিন মিয়া তার বাড়ির আঙিনায় গোপনে গাঁজা চাষ করে আসছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানা পুলিশ মেটাংঘর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাড়ির ভেতর চাষাবাদরত অবস্থায় ৪টি জীবন্ত গাঁজা গাছ খুঁজে পায় পুলিশ। এসময় হাতেনাতে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ​ গ্রেপ্তারকৃত মহিউদ্দিন মিয়া মেটাংঘর গ্রামের মৃত সূর্য মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। ​ বাঙ্গরা বাজার থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.