মোঃ ফেরদৌস আলম খান:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চলছে জামায়াতের আমির এর জনসভা এবং পথসভা।
আজ ৩০ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে জমায়েত ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির জনাব ড. শফিকুর রহমান।
এই সময় উক্ত প্রোগ্রামে ফেনী জেলা, সদর উপজেলা সহ ছয়টি উপজেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ১০ দলীয় জোটের সকল নেতাকর্মীরা।
এই সময় ১০ দলীয় জোট এবং জামায়তের পক্ষ থেকে ফেনীর ৩টি আসনে প্রার্থীদেরকে নির্বাচনী প্রতীক তুলে দেন জামাতের আমির।
ফেনী -১ এর দাঁড়িপাল্লা মার্কায় এস এম কামাল সাহেব, ফেনী -২ এ ঈগল মার্কায় জনাব মুজিবুর রহমান মঞ্জু এবং ফেনী -৩ আসনে ফখরুদ্দিন মানিকের হাতে দাঁড়িপাল্লা মার্কা তুলে দেন।
জামায়াতের আমির বক্তব্যে আরও বলেন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকারে সকল দল-মত ভুলে একসাথে ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোটের মাধ্যমে জয়যুক্ত করে দেশের উন্নতি করার সুযোগ দিবেন আপনারা।
আমরা দেশ গড়ার সুযোগ পেয়েছি এই সুযোগ হাতছাড়া করা যাবে না দেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে দেশ পরিবর্তনের জন্য জমায়েত ইসলাম সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ।