নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

 

রাজনগর উপজেলা প্রতিনিধ :হাবিবুর রহমান নাজমুল ৭মে ২০২৬

রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে অবাধে বালু উত্তোলন করে আসছে, ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন ও পরিবেশগত ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

 

অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের নেতৃত্বে থাকা আনোয়ার হোসেন প্রকাশ্যে দাবি করছেন যে, প্রশাসনের কিছু কর্মকর্তাকে সাপ্তাহিক টাকা দিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

 

এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমি দেখছি।”

 

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

 

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড বলেন, “কোন কোন স্থানে বালু উত্তোলন হচ্ছে তা লিখিতভাবে বা হোয়াটসঅ্যাপে জানালে সেখানে লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও আনোয়ার হোসেন নকুল চন্দ্র দাসের নেতৃত্বে জাহিদপুর চর এলাকা থেকে বিপুল পরিমাণ বালু উত্তোলন করেছিলেন। বর্তমানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবারও একইভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.