নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

বাজিতপুরে গাঁজা চাষের অভিযোগে দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিয়া, বাজিতপুর ।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বসতবাড়ির পাশে গোপনে গাঁজা চাষের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বলিয়ারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছিলিমেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ছিলিমেরকান্দি এলাকার বাসিন্দা মোঃ সাবল মিয়া (৪০) ও হালিম মিয়া (৩৫) ।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি বসতবাড়ির পেছনে গোপনে গাঁজার চাষ করা হচ্ছিল । গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করেন । অভিযানে বাড়ির পেছনে গাঁজার বাগানের সত্যতা পাওয়া যায় । পরে বিপুল পরিমাণ গাঁজা গাছ জব্দ করে ধ্বংস করা হয় ।

 

এসময় গাঁজা চাষের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোঃ সাবল মিয়া ও হালিম মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ।

 

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

 

এদিকে, এলাকায় গাঁজা চাষের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.