দেলোয়ার হোসাইন (ভূঁইয়া) জেলা স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র্যাব, পুলিশ ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৫৭৮ টন চাল আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার কদম রসুল সালেহা কার্পেট জুট মিলের পরিত্যক্ত একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।এই ঘটনায় আজিজুল হক নামে একজন আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে গুদামে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ সরকারি ও বেসরকারী বস্তাভর্তি চাল উদ্ধার করা হয়।
চট্টগ্রামের সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন জানান, জব্দকৃত চালের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাধু চক্র সরকারি খাদ্য সহায়তার চাল বাজারজাত করার পরিকল্পনা করেছিল।
এছাড়াও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পাইকারী ব্যবসায়ীর বিরুদ্ধে, এই অভিযোগ আছে যে, তারা মালামাল মজুদের প্রতিযোগিতায় ব্যস্ত থেকে, সময় বুঝে দাম হাতিয়ে নেওয়ার অপেক্ষায় থাকে!
সীতাকুণ্ডে বিভিন্ন নামি দামি ব্যবসায়ী গতিবিধি তদারকি, করার জন্য সরকারের দায়িত্ব শীল কর্মকর্তাদের প্রতি সচেতন মহল আহব্বান জানিয়েছেন।