নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ঢাকা-১৭ আসনে বি এন পি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়ী বেসরকারি ফলাফল

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পঠিত

সাকিবুল হাসান শুভ, (ঢাকা):

 

ঢাকা-১৭ আসনে বি এন পি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে বিজয় লাভ করেছেন বলে বেসরকারি ফলাফলে জানা গেছে। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ লক্ষ্য করা যায়। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রকাশ করেন।
বেসরকারি হিসাব অনুযায়ী, বি এন পি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার পক্ষে সাধারণ জনগণের ব্যাপক সমর্থন, গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণার প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে ফলাফল।
স্থানীয় সূত্র জানায়, তরুণ ভোটার, নারী ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভোটাররা পরিবর্তনের প্রত্যাশায় বি এন পি বি এন পি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করেছেন বলে মন্তব্য করেন জনগণ ও রাজনৈতিক বিশ্লেষ করা।
বি এন পি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থকরা বিজয় নিশ্চিত হওয়ার খবরে আনন্দ মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। এলাকাজুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে বি এন পি চেয়ারম্যান তারেক রহমানের এই বিজয় বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.