সাকিবুল হাসান শুভ,(ঢাকা):
আখাউড়া মোগড়া ৩নং ইউনিয়নের ধাতুরপহেলা গ্রামে নির্বাচনে ধানের শীষ বিজয়ী হওয়ায় খুশিতে উল্লাস ব্যক্ত করায় স্হানীয় জামায়াত নেতা বাবুল মিয়া তার দলবল নিয়ে আরাফাত সহ চারজনকে গুরুতর আহত করেন।
আরাফাত সহ আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
আজ রাত সাড়ে দশটায় আরাফাতের সাথে মোবাইলে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন কসবা -আখাউড়ার নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান।
মুশফিকুর রহমান জানান যে আহত ব্যক্তির উপরে যারা আক্রমণ করেছে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মুশফিকুর রহমান আহত ব্যক্তিদের জন্য দোয়া কামনা করেন
আল্লাহপাক যেন আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা দান করেন আমীন।