মোঃ মফিজুর রহমান,ঢাকা:
আজ বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত Mr. Yao Wen (Ambassador of the People’s Republic of China)।
সাক্ষাৎকালে বাংলাদেশ–চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
এই বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও চীন–এর সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়, যা আঞ্চলিক স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।