নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

আরডিএ’র নোটিশ তোয়াক্কা না করেই অদৃশ্য শক্তি বলে আওয়ামী দোসরের ভবন নির্মাণের অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

মোঃ জাকির হোসেন, রাজশাহীঃ

 

প্রশাসনের নীরব ভূমিকায় জনমণে প্রশ্ন রাজশাহী নগরীর মতিহার থানাধীন বাজে কাজলা এলাকায় আইন-কানুন ও অনুমোদিত নকশার তোয়াক্কা না করেই আওয়ামী দোশরের দাপটের সাথে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কাজ বন্ধের নির্দেশ ও কারণ দর্শানোর নোটিশ দিলেও তা ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বাজে কাজলার মৃত খলিলুর রহমানের মেয়ে পলাতক রাজশাহী সিটি মেয়রের পত্নীর ঘনিষ্ঠ আস্থাভাজন মহল্লা নেত্রী আওয়ামী দোশর লিপি(৪১)। অভিযোগ উঠেছে, সিটি কর্পোরেশনের সাবেক এক প্রভাবশালী নারী নেত্রীর (আওয়ামী দোসর) ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রশাসনের নাকের ডগায় এমন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

আরডিএ সূত্রে জানা গেছে, কাজলা মৌজার আরএস ২২৯০ ও ২২৯২ দাগে নির্মাণাধীন ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই। আরডিএ-র অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩(খ) ধারা মোতাবেক এই নির্মাণকাজ অবৈধ। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে কেন এই অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে না, তার সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে। একইসঙ্গে ৩(খ)(২) ধারা অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানির জন্য আগামী ১৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও সরজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র।

প্রশাসনের নীরবতা ও এলাকাবাসীর আতঙ্ক
অভিযোগকারী ও স্থানীয়দের দাবি, বিবাদী বাজে কাজলার মৃত খলিলুর রহমানের মেয়ে লিপি(৪১) সাবেক আওয়ামী লীগ নেত্রী দাপট দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। আরডিএ থেকে কাজ বন্ধের নির্দেশ দিলেও তিনি তা মানছেন না। উল্টো দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

অভিযোগকারী বলেন, “আরডিএ নোটিশ দিয়েছে, থানাকে ব্যবস্থা নিতে বলেছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিবাদী জনসম্মুখে দাপট দেখিয়ে বলছেন যে, অদৃশ্য শক্তির ইশারায় সব ম্যানেজ করা আছে। একজন আওয়ামী দোসরের দাপটে পুরো এলাকার মানুষ এখন আতঙ্কিত।”

এ বিষয়ে আরডিএ-র অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক জানান, “আমরা আইন অনুযায়ী নোটিশ জারি করেছি এবং বিবাদীকে শুনানিতে ডাকা হয়েছে। কাজ চলমান রাখার কোনো সুযোগ নেই। মতিহার থানাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

তবে মতিহার থানা পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে—প্রশাসন কি তবে কোনো বিশেষ ‘অদৃশ্য শক্তির’ কাছে জিম্মি? কেন একজন চিহ্নিত রাজনৈতিক দোসরের দাপটে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.