নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলো না, দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পঠিত

‎মোঃ জাকির হোসেন,রাজশাহীঃ

 

‎রাজশাহীর দুর্গাপুরে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। আজ রবিবার দুপুরে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত আসামির নাম মোঃ জিল্লুর রহমান (৫৫)। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর থানার সিংগা মধ্যপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে।

‎র‍্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে—জনৈক সাজাপ্রাপ্ত আসামি দুর্গাপুর থানার শ্রীধরপুর এলাকায় ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি গোয়েন্দা দল আসামির গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করে। অবশেষে আজ ১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ০৩:৫০ ঘটিকায় শ্রীধরপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা গেছে, জিল্লুর রহমানের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে দোষী সাব্যস্ত করে ০৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ০১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাজার রায় ঘোষণার পর থেকেই তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।

‎গ্রেফতারের পর আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় (দুর্গাপুর থানা) হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.