মো: মফিজুর রহমান,ঢাকা:
পবিত্র মাহে রমজান উপলক্ষে লুমিনারিজ রিসার্চ কোম্পানি লিমিটেড প্রতিবছরের ন্যায় এবারও দেশব্যাপী একযোগে ইফতার মাহফিলের আয়োজন করেছে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন অফিসে একই দিনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে কোম্পানির কর্মকর্তা, সহযোগী ও এফআরওরা একত্রিত হয়ে এক আন্তরিক ও আধ্যাত্মিক পরিবেশে ইফতার করেন। এক ছাদের নিচে সবার উপস্থিতি ছিল সত্যিই সৌভাগ্যের বিষয়, যা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও বিশ্বাসের প্রকৃত প্রতিফলন ঘটায়।
এ সময় উপস্থিত সবাই পবিত্র রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে মানবিকতা, দয়া ও উৎকর্ষের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের বিভিন্ন শাখা অফিসেও একই দিনে আয়োজিত ইফতার মাহফিলে কর্মকর্তা ও কর্মীরা মিলিত হয়ে রমজানের তাৎপর্য ভাগাভাগি করে নেন।
পবিত্র এই মাসের আলো আমাদের সবার হৃদয়ে মানবতা, সহমর্মিতা ও কল্যাণের বার্তা পৌঁছে দিক—এই কামনা ব্যক্ত করা হয়।
পবিত্র মাহে রমজান সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক। 🌙