নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

খাগড়াছড়িতে,ডিসি অফিসের ট্যাগ অফিসারের উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মনির হোসেন, চট্টগ্রাম:

 

খাগড়াছড়ির সদর উপজেলায় , মেহরুন্নেসা ফিলিং স্টেশনে দায়িত্বরত ডিসি অফিসের ট্যাগ অফিসার হেমন্ত চাকমার উপর সন্ত্রাসী হামলা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০৬ এপ্রিল) বিকালে পেট্রোল পাম্পে তেল না দেয়ার জেরে কয়েকজন অজ্ঞাত যুবক হেমন্ত চাকমাকে মহাজন পাড়ায় চায়ের দোকানে ডেকে নিয়ে গিয়ে কাঠ দিয়ে উপর্যুপরি আঘাত করে, এতে তার হাত ভেঙে যায় এবং সে মারাত্মক আহত হয়,পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত হেমন্ত চাকমা জানান, ঘটনার দিন সকাল বেলা, সেনাবাহিনী,পুলিশ ও তেল ক্রয়কারী প্রতিনিধিসহ সকলের সামনে পাম্পের মালিক তেল মেপে দেখিয়েছেন যে, তেল নেই তবুও তার ওপর এই অমানুষিক হামলা হয়। এমনহীন কর্মকান্ডে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রাসহ সংশ্লিষ্ট মহল। এদিকে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন আহত হেমন্ত চাকমা ও তার পরিবার। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা যায়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.