সেলিম চৌধুরী, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী সিআরবিতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান। এ আয়োজনের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।
আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ডিআরএম চট্টগ্রামের সভাপতিত্বে এবং সমন্বয়কারী এডভোকেট এম আর মনজুরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন অতিথি বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জননেতা আবু সুফিয়ান, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো: সুবক্তগীন, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, জননেতা আবুল হাসেম বক্কর, নিয়াজ মোহাম্মদ খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাংবাদিক মো: আলী, জাসাস সভাপতি আবু মুসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আবছার স্বপন ও হাসান মারুফ রুমি প্রমুখ।বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নগরীর বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা ও বিভিন্ন লোকজ আয়োজনের মাধ্যমে নববর্ষকে বরণ করা হবে।