মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
৫৪ হাজার ১৪৪ জন শিশুকে এই টিকা প্রদানের টার্গেট নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রিটন জানান, কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং ২৪০টি কমিউনিটি কেন্দ্র ও ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পালন করা হবে।
প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২জন টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১জন টিকাদানকারী ও ১জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
এসময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)
ডাঃ মোঃ হাবিবুর রহমান,
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয়
সমন্বয়কারী
ডাঃ মোঃ কামরুজ্জামান, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডাঃ মোঃ রেজাউর রহমান মিল্টন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সকল শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
আগে টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগ হলেও এই বয়সের সকল শিশুকে এই ক্যাম্পেইনে সময় ১ ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে।