নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং মাদক উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মোঃ রুবেল , আশুলিয়া (ঢাকা):

ঢাকা জেলা, ১৭ এপ্রিল ২০২৬:

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন এবং ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব, এসআই (নিঃ) মোঃ আঃ হাই, এবং এসআই (নিঃ) সুজিত কুমার মৃধাসহ অন্যান্য অফিসার ও ফোর্স।
গ্রেফতারকৃত আসামীরা:
১. মোঃ বিল্লাল হোসেন (৪২)
গ্রেফতার স্থান: কুটুরিয়া, আশুলিয়া
উদ্ধারকৃত: ১০০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য: ৩০,০০০/- টাকা)
২. মোঃ রাখাল মাল (৩০)
গ্রেফতার স্থান: বক্তারপুর বেঁদেপল্লী, সাভার
উদ্ধারকৃত: ১ কেজি গাঁজা (মূল্য: ৩০,০০০/- টাকা), ৯০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য: ২৭,০০০/- টাকা)
৩. মোঃ আজিত ওরফে কাচু (৩০)
গ্রেফতার স্থান: বক্তারপুর, সাভার
উদ্ধারকৃত: ১ কেজি গাঁজা (মূল্য: ৩০,০০০/- টাকা), ৯০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য: ২৭,০০০/- টাকা)
৪. মোঃ সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২)
গ্রেফতার স্থান: কাওয়াখোলা, ধামরাই
উদ্ধারকৃত: ৪ গ্রাম হেরোইন (মূল্য: ৪০,০০০/- টাকা)
এছাড়া, মোঃ এনামুল হক (৫০) নামক পলাতক আসামীর ফেলে যাওয়া ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৪,০০০/- টাকা।
উল্লেখযোগ্য যে, এসব আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.