নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:

 

 

মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নতুন উদ্যোগ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের রোড ডিভাইডারে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে।

নগরীর দড়িখরবনা মোড় হতে নজমুল হক স্কুল মোড় চত্বর পর্যন্ত সড়কের মাঝে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির এই কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এই কার্যক্রমের আওতায় পরিকল্পিতভাবে রোড ডিভাইডারগুলোতে উপযোগী ও দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির গাছ টব ও ড্রামের মাধ্যমে স্থাপন করা হচ্ছে, যা একদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।

বিশেষ করে যেসব সড়কে সরাসরি মাটিতে গাছ লাগানো সম্ভব নয়, সেসব স্থানে টব ও ড্রামে করে গাছ লাগানোর এই উদ্যোগ।

এতে সহজে গাছের পরিচর্যা করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী স্থানান্তর করা সম্ভব হবে।

এ ব্যাপারে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, পর্যায়ক্রমে নগরীর আরও সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

নাগরিকদের সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রাজশাহী আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরীতে পরিণত হবে।

পরিদর্শনকালে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.