সেলিম চৌধুরী, চট্টগ্রামঃ
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া রুটে ফেরি চালু রাখার দাবিতে মঙ্গল বার চট্টগ্রাম ও সন্দ্বীপে একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সন্দ্বীপবাসী। ফেরি বন্ধ করার অপচেষ্টা করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন দ্বীপ উপজেলাটির বাসিন্দারা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সন্দ্বীপের বাসিন্দারা বলেন, গত ২৪ মার্চ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ায় ফেরি চালু হওয়ার পর সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের নিরাপদ নৌ-যাতায়াতের পথ কিছুটা সুগম হয়। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের পকেট ভারী করার জন্য ফেরি বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের প্রতিশ্রুত কোস্টাল ফেরি চালুর আগ পর্যন্ত বর্তমানের কপোতাক্ষ ফেরিটি বাশবাড়ীয়া- গুপ্তছড়া রুট থেকে অপসারণের চেষ্টা যেন না করা হয়।
বক্তারা বলেন, এই কপোতাক্ষ ফেরির সাথে একই মানের একাধিক ফেরি শিগগিরই যুক্ত করতে হবে৷ এছাড়া ফেরি উদ্বোধনের দিন নৌ-পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) সাখাওয়াত হোসাইন বলেছিলেন ২টি সি-ট্রাক যুক্ত হবে, কিন্তু তা এখনো যুক্ত হয়নি।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এর মধ্যে ঘাপটি মেরে থাকা চক্র ছোট নৌযান চলার অনুমতি দিলেও অতি উৎসাহ নিয়ে ফেরি চলাচল বন্ধ করতে তৎপর হয়ে উঠছে। বছরের ৬/৭ মাস সাগর উত্তাল দেখিয়ে ফেরি বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান বক্তারা।
সিনিয়র সাংবাদিক সালেহ নোমানের সভাপতিত্বে ও সমাজকর্মী আমজাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসাইন,