নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

 

সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ

সংগঠনের সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (শাহীন)-এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এস. এম. আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. আজিজ বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র কখনোই সুদৃঢ় হতে পারে না। বর্তমান সময়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

প্রধান বক্তা হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর বলেন, “সাংবাদিকতা এখন শুধু পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক অঙ্গীকার। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার সাহস থাকতে হবে। একই সাথে অপসংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

বিশেষ বক্তা হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও মাই টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান নুরুল কবির বলেন, “ডিজিটাল যুগে গণমাধ্যমের চ্যালেঞ্জ বহুগুণ বেড়েছে। তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করলে সমাজ বিভ্রান্ত হয়। তাই পেশাগত নৈতিকতা বজায় রাখা এখন সময়ের দাবি।”

সভাপতির বক্তব্যে এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো প্রকার চাপ বা ভয়ভীতি উপেক্ষা করে সত্য প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।”

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাজেদুল আলম ও প্রমুখ

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.