নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে (ডিবি)

  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টার রাজশাহী

এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজপাড়া থানার বুলনপুর গ্রামের আরিফুল ইসলাম ইমনের ছেলে মো. বাধন হোসেন সৌরভ (২১), বর্তমানে লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় বসবাসরত,

 

এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন এলাকার নাজিম উদ্দিনের ছেলে মো. পলাশ (২৪)। উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

 

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে আটক করা হয়।

 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে প্রায় পৌনে ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের সময় সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের চোরাই বাজাজ ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।

 

পুলিশ আরও জানায়, সৌরভের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ২টি, নাটোর সদর ও গোদাগাড়ী থানায় একটি করে মোট ৪টি মামলা চলমান রয়েছে।

 

অন্যদিকে পলাশের বিরুদ্ধে নাটোর সদর, গোদাগাড়ী, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

 

মোঃ সিদ্দিকুর রহমান বাবু

স্টাফ রিপোর্টার রাজশাহী

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.