কানুনগো পদে নিয়োগ
রেলওয়েতে জাল ও অবৈধ সনদে চাকরি
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুনগো পদে নিয়োগকে কেন্দ্র করে বড় ধরনের অনিয়ম, জাল সনদ এবং কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, ২০২৪ সালের ৪ মার্চ রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগ থেকে রাজস্বখাতভুক্ত শূন্য পদ পূরণের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ফিল্ড কানুনগো (গ্রেড-১৩) পদে ৬ জন নিয়োগের কথা বলা হয়। শর্ত অনুযায়ী, প্রার্থীদের ডিপ্লোমা ইন সার্ভে সনদ থাকা বাধ্যতামূলক ছিল।
তবে অভিযোগ উঠেছে, নিয়োগ পাওয়া একাধিক প্রার্থী এই শর্ত পূরণ না করেই অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন। এর মধ্যে ইদ্রিস আলী নামে একজন প্রার্থী অবৈধ টাকার বিনিময়ে জাল সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রামের পাহাড়তলী বিভাগীয় ভূসম্পত্তি দপ্তরে কর্মরত আছেন।
একইভাবে সিদ্দিকুর রহমান, আবু জাফর গাফফারি এবং বিপ্লব কুমার রায়—এই তিনজনের বিরুদ্ধেও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকার অভিযোগ উঠেছে। নিয়োগপ্রাপ্ত পাঁচজনের একজন মোঃ আবু বাক্কার এর ডিপ্লোমা ইন সার্ভে সনদ আছে। বাকী চারজনই বিপুল অর্থের বিনিময়ে অবৈধভাবে নিয়োগ নিশ্চিত করেছেন।
১০ জুলাই ২০২৫ ইং তারিখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন উক্ত নিয়োগাদেশ এর শর্তাবলী-৫ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ রেলওয়ে এর মহাপরিচালক বরাবর চিঠি দিয়ে অনুরোধ করেন।
চলছে তদন্ত কিন্তু ধীরগতিতে। ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা খাতুন রেলওয়ে মহাপরিচালক বরাবর নিয়োগাদেশ এর শর্তাবলী-৫ মোতাবেক ব্যবস্থা গ্রহনের নির্দশনা দেয়। এই নির্দেশনার পরে তদন্ত শুরু হলে সিদ্দিকুর রহমান চাকুরী ছেড়ে চলে যায়।
বাংলাদেশ রেলওয়ের প্যানেল বোর্ডে অপেক্ষমান তালিকা হতে ফিল্ড কানুনগো প