নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে, সীতাকুণ্ড উপজেলায় রুকন সন্মেলন সম্পন্নঃ

  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯০ বার পঠিত

দেলোয়ার হোসাইন (ভূঁইয়া) চট্টগ্রাম।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে রুকন সম্মেলন সম্পন্ন হয়েছে।
আজ ০৯/০৫/২০২৬ ইং রোজ শনিবার, বাদে মাগরিব পৌরসভায় একটি কমিউনিটি সেন্টারে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত রুকন সম্মেলন পরিচালনা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাবেক কমিশনার, জনাব, মুহাম্মদ তাহের, সভাপতির দায়িত্ব পালন করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, জনাব, মাওলানা মিজানুর রহমান, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, সাবেক উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর, জনাব, অধ্যাপক আহসান উল্যাহ ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি, অধ্যাপক নুরুল করিম, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,
ডক্টর আব্দুল হামিদ ও ওলামা বিভাগের জেলা সেক্রেটারি, মাওলানা জাকির হোসেন প্রমুখ।

উক্ত রুকন সম্মেলনে ১ নং সৈয়দপুর ইউনিয়ন থেকে শুরু করে ১০ নং ছলিমপুর ইউনিয়ন পর্যন্ত সকল রুকন (সদস্য) উপস্থিত ছিলেন।
সকল রুকন তাদের উপার্জনের অর্থ থেকে যেই ০৫% অর্থ সংগঠনের কোষাগারে প্রতি মাসে জমা দেন, তার সাথে নতুন করে স্ব স্ব মতের ভিত্তিতে তাদের মাসিক বায়তুলমাল বৃদ্ধির জন্য ওয়াদা প্রদান করেন।
প্রধান মেহমান তার বক্তৃতায় সন্মানিত আরকান দের মান উন্নোয়ন বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনায় প্রধান করে তার বক্তব্য সংক্ষিপ্ত আকারে শেষ করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.