নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

বাজারে নিরাপদ বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও এই ম্যাংগো ক্যালেন্ডার ঘোষণা

  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টারের রাজশাহী

বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও এই ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে।

 

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি জাতের আম নামানোর মাধ্যমে শুরু হচ্ছে এবারের আমের মৌসুম।

 

রোববার (১০ মে) জেলা প্রশাসনের সভাকক্ষে কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সময়সূচি চূড়ান্ত করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

 

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মৌসুমের শুরুতেই ১৫ মে থেকে গাছ থেকে নামানো যাবে সব ধরনের গুটি আম। এর ঠিক এক সপ্তাহ পর ২২ মে থেকে বাজারে আসবে রসালো গোপালভোগ।

 

এর তিন দিন পর অর্থাৎ ২৫ মে থেকে চাষিরা সংগ্রহ করতে পারবেন লক্ষণভোগ (লখনা) ও রানিপছন্দ জাতের আম।

 

জনপ্রিয় হিমসাগর (ক্ষীরশাপাত) আমের জন্য অপেক্ষা করতে হবে ৩০ মে পর্যন্ত। জুন মাসের শুরুতেই অর্থাৎ ১০ জুন থেকে নামানো যাবে সুগন্ধি ল্যাংড়া ও ব্যানানা ম্যাংগো।

 

এরপর ১৫ জুন থেকে একযোগে বাজারে আসবে দুই জনপ্রিয় জাত ফজলি ও আম্রপালি।

 

মৌসুমের শেষের দিকে অর্থাৎ ৫ জুলাই থেকে গাছ থেকে নামানো যাবে বারি আম-৪।

 

এর কিছুদিন পর ১০ জুলাই থেকে সংগ্রহ করা যাবে আশ্বিনা জাতের আম।

 

আর সবশেষে নাবি জাতের আম হিসেবে ১৫ জুলাই থেকে বাজারে আসবে গৌড়মতি।

 

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই গাছ থেকে আম নামানো যাবে না।

 

তিনি বলেন, ‘বাজারে অপরিপক্ক ও অনিরাপদ আম রোধে আমরা কঠোর অবস্থানে আছি।

 

যদি প্রশাসনিক সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ আগে আম নামায় বা কৃত্রিমভাবে পাকানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

রাজশাহীর বড় আমের হাটগুলো তদারকি করতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তবে বাগানমালিক ও ব্যবসায়ীরা বলছেন, ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে আম নামানো শুরু হলেও উন্নত জাতের বা ভালো মানের সুস্বাদু আম বাজারে পেতে অন্তত আরও ২০ দিন অপেক্ষা করতে হবে।

তাদের অভিমত, এবার গাছে আমের ফলন তুলনামূলক কম হওয়ায় আমের দাম গতবারের চেয়ে কিছুটা বেশি হতে পারে।

 

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর জেলায় ১৯ হাজার ১৮৮ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে।

 

আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলা থেকে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

 

মোঃ সিদ্দিকুর রহমান বাবু

স্টাফ রিপোর্টার রাজশাহী

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.