নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাজিতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার পঠিত

জামাল উদ্দিন,বাজিতপুর (কিশোরগঞ্জ):

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার জুম্মার নামাজের পর,
বাজিতপুর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মানবতার পক্ষে ও ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচি পালন করে দলটি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি
এবং বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় বিক্ষোভে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেন, এবং আন্তর্জাতিক সাম্প্রদায়ের প্রতি অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন
“গাজায় নারী-শিশু ও নিরীহ মানুষের উপর যে বর্বরতা চলছে,তা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। তিনি আরো বলেন, আমরা ফিলিস্তিনের পাশে আছি এবং সবসময় থাকব।”
বিক্ষোভ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.