নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

তারেক রহমানকে ফোনে নরেন্দ্র মোদির অভিনন্দন

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পঠিত

সাকিবুল হাসান শুভ,ঢাকা:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে নরেন্দ্র মোদি এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় ভারতের প্রধানমন্ত্রী জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে বিএনপি যে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে, সেজন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। একইসঙ্গে বাংলাদেশের জনগণের আশা-আকাঙক্ষা ও প্রত্যাশা পূরণে তারেক রহমানের ভবিষ্যৎ প্রচেষ্টার প্রতি ভারতের শুভকামনা ও সমর্থনের কথা উল্লেখ করেন তিনি।

দুই দেশের সম্পর্কের গভীরতার ওপর আলোকপাত করে নরেন্দ্র মোদি আরও বলেন, ভারত ও বাংলাদেশ গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। ফোনালাপে তিনি উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভারতের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.