নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিপুল ভোটে জয়ী মুশফিকুর রহমান

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পঠিত

সাকিবুল হাসান শুভ, (ঢাকা):

 

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

নির্বাচনের ১৩০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। ফলে মুশফিকুর রহমান ৫১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, কসবা উপজেলার ৮৫টি কেন্দ্র থেকে মুশফিকুর রহমান পেয়েছেন ৮৭ হাজার ৫৬৯ ভোট। একই সময়ে তার প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান সরকার পেয়েছেন ৫৮ হাজার ৩৫৪ ভোট।

অন্যদিকে আখাউড়া উপজেলার ৪৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে মুশফিকুর রহমান পেয়েছেন ৪৬ হাজার ২৪৭ ভোট। সেখানে আতাউর রহমান সরকার পেয়েছেন ২৪ হাজার ১২৬ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৯ হাজার ৭০১, নারী ১ লাখ ৪৩ হাজার ৭৫৬ এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

আখাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৯৪৯, নারী ৬৬ হাজার ৪৯৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সব কেন্দ্রের ফলাফল একত্রিত করে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর ফলাফল চূড়ান্ত হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.