নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রাজশাহী মহানগর কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

জাকির হোসেন, রাজশাহী:

 

রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে সাংগঠনিক বিষয়ে আলোচনা ও ইফতারের আয়োজন করা হয়। আজ বিকেল ৫ টায় নগরীর উপশহর এলাকার সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জুবায়ের হোসেন ইসমাইল হোসেন ও সৈকতসহ মহানগর, সকল থানা ও ওয়ার্ড কৃষক দলের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি তার আলোচনা বলেন, দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার চলমান। আর এই সরকারে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সরকারকে টিক রাখতে হলে সবাইকে সততার সাথে চলতে হবে। কৃষকদল রাজশাহী মহানগর ও তার অন্তর্গত কোন কমিটি এবং সাধারণ সদস্যরা কোন প্রকার অন্যায় কাজের সঙ্গে লিপ্ত ছিলোনা। এই ধারা আগামীতেও বজায় রাখতে হবে। সেইসাথে কোন প্রকার সন্ত্রাস, চাঁদাবাজী, দখরদারী, ও ভূমিদস্যুতার মত ঘৃন্য কাজ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা, আরাফাত রহমান কোকো ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী এডভোকেট কবীর হোসেনসহ মৃত সকল মুসলিম এর আত্মার মাগফিরাত কামনা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.