মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডল,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার ও চারজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে শ্যামকুড় ও কুসুমপুর বিওপির সদস্যরা মোট ১ হাজার পিস ভারতীয় ঔষধ জব্দ করেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩,লাখ টাকা।এদিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক পুরুষ ও তিন নারীসহ চারজনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।