নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কেউ অভুক্ত থাকবে না, কেউ অবহেলিত থাকবে না: এম এ মালিক

  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪০ বার পঠিত

মো জহিরুল ইসলাম বাবলু,সিলেট:

 

সিলেট মহানগর ২৯নং ওয়ার্ডে দুপুর ১২টায় খান বাড়ী আয়োজিত রমজান উপলক্ষে অসহায় ও দারিদ্র্য পরিবারের মাঝে বিপুল সংখ্যক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এম এ মালিক বলেন, আজ যারা খাদ্য সামগ্রী গ্রহণ করছেন, তাদের বলবো—এটি দান নয়, এটি আপনাদের অধিকার। আমরা সবাই মিলে একটি মানবিক সমাজ গড়তে চাই, যেখানে কেউ অভুক্ত থাকবে না, কেউ অবহেলিত থাকবে না।

এম এ মালিক বলেন, আজ সিলেট মহানগরের ২৯নং ওয়ার্ডে, মরহুম হাজী তৈমুর খান বাদশাই সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোঃ শাহেদ খান স্বপন এর উদ্যোগে অসহায় ও দারিদ্র্য পরিবারের মাঝে যে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে—এটি সত্যিই প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ।
পবিত্র রমজান মাস আমাদেরকে সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ক্ষুধার কষ্ট অনুভব করে যেন আমরা গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই—এই শিক্ষাই রমজানের মূল বার্তা। আজকের এই আয়োজন সেই শিক্ষার বাস্তব প্রতিফলন।
শুধু রমজানেই নয়, সারা বছর যেন আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি—এই আহ্বান জানাই। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের প্রতিও আমার আহ্বান থাকবে—আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে এগিয়ে আসুন।
আমি সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে সবসময় চেষ্টা করছি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাজ করতে। তবে উন্নয়ন তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রত্যেকটি মানুষ নিরাপদ ও স্বস্তিতে জীবনযাপন করতে পারে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসুন, আমরা সবাই মিলে দেশনেত্রী খালেদা জিয়া এর সুস্থতা কামনা করি এবং দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকি।

মো: শাহেদ খান স্বপন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমানসহ পরিবারবর্গের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.