সেলিম চৌধুরী, চট্টগ্রাম:
চট্টগ্রাম, ১৫ মার্চ: বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভোক্তা অধিকার সুরক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জানিয়েছেন চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া। আয়োজকরা জানান, কর্পোরেট মাফিয়া, বিভিন্ন গ্রুপ অব কোম্পানির ভেজাল পণ্য উৎপাদন, মজুতদার ও লুটেরা সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
আগামী ১৫ মার্চ ২০২৬, বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের কাজীর দেউরী বাজার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস পর্যন্ত অগ্রসর হবে। র্যালিতে সকল ভোক্তা, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সপরিবারে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
এছাড়া একই দিনে দেশের ৮টি বিভাগে ক্রেতা সুরক্ষা আন্দোলন–ভলান্টারি মুভমেন্টের উদ্যোগে এবং Consumer Rights Bangladesh (সিআরবি)-এর বিভিন্ন শাখার ব্যবস্থাপনায় ক্ষুদ্র ও সম্প্রসারিত পরিসরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিআরবি’র মহাসচিব ডিজাইনার কে জি এম সবুজ।
প্রচারেঃ
গাজী নুরুল হক শাহ
সভাপতি, ১২ নং সারাইপাড়া ওয়ার্ড
পাহাড়তলী, চট্টগ্রাম মহানগর
মোবাইল: ০১৮১৭৭৩৮০১৩