নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

প্রধানমন্ত্রীর নির্দেশে শিশু ইরার বাড়িতে গিয়ে আর্থিক অনুদান দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পঠিত

দেলোয়ার হোসাইন (ভূঁইয়া),চট্টগ্রাম:

 

 

 শিশু ইরার হত্যাকারী আদালত স্বীকারোক্তি মুলক জবানবন্দী দিয়েছে।

সীতাকুণ্ডে পৈশাসিক নৃশংসতার শিকার হয়ে সাত বছর বয়সী কন্যাশিশু জান্নাতুল নাইমা ইরা হত্যার মূল আসামি গ্রেপ্তার বাবু শেখ বুধবার বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাইমা আফরিন হিমা- এর আমলি আদালত -১ এ ইরাকে ধর্ষণের চেষ্টা ও গলাকেটে হত্যার দায় স্বীকার করে জবানবন্ধী দিয়েছেন।

হত্যাকান্ডের দায় স্বীকার করে জবানবন্ধী দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু।

এদিকে বুধবার দুপুরে নিহত ইরার কুমিরা মাস্টারপাড়া গ্রামের বাড়িতে গিয়ে শিশুকন্যার পরিবারকে সান্তনা দেন পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি সীতাকুণ্ডে নৃশংসতার শিকার শিশু ইরার বাড়িতে এসেছেন বলে জানিয়েছেন। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শোকাহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম আদালতে জবানবন্ধী দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু বলেন, আদালতে দেওয়া জবানবন্ধীতে অভিযুক্ত বাবু শেখ জানিয়েছেন. শিশুকন্যাটির বাবা সঙ্গে তার পারিবারিক বিরোধ ছিল। প্রায় সময় ঝগড়া হত। বিরোধের জেরে তার মেয়েকে মেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে সে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার সকালে মেয়েটিকে চকলেট কিনে দিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ী থেকে ডেকে গহীন পাহাড়ের জঙ্গলে নিয়ে যায়।ওখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এসময় তার কাছে থাকা চাকু দিয়ে আংশিক গলা কেটে মারা গেছে ভেবে ফেলে রেখে চলে আসে। জবানবন্ধীতে ধর্ষণের চেষ্টা ও হত্যার পরিকল্পনা বর্ণনা করেছেন বলে জানান।

আদালতে বাবু শেখের জবানবন্ধী রেকর্ড করে আগামী ২৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। জবানবন্ধী দেওয়ার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ঘটনাটি আমাদের মানসিকভাবে আঘাত করেছে বলে মন্তব্য করে বলেন,  সাম্প্রতিক মর্মান্তিক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবগত আছেন এবং তিনি গভীরভাবে ব্যথিত। বিচার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তা করা হবে’।

প্রসঙ্গত, গত রোববার সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কের গহীন জঙ্গলে গলা কাটা অবস্থায় জান্নাতুল নাইমা ইরা (৭) নামের এক শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১ মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে হাসপাতালের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়। রোববার মূল ঘাতক আসামি প্রতিবেশী বাবু শেখকে প্রযুক্তিগত সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.